হাথরস-কাণ্ডে অশান্তি ছড়ানোর জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ বিদেশি সংস্থার, দাবি ইডি-র
হাথরসে গণধর্ষণের তত্ত্বকে সামনে রেখে আসলে গোটা রাজ্যে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করেছিল একাধিক বিদেশি সংস্থা। এমন্টাই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। জাতি-হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বলে দাবি ইডি-র। হাথরস-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ইডি-র।
দলিত-কন্যার গণধর্ষণের ঘটনার আড়ালে আসেল গোটা উত্তরপ্রদেশে জাতি-হিংসা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র কষেছিল একাধিক বিদেশি সংস্থা। এমনই চাঞ্চল্যকর দাবি ইডি-র। মরিশাস থেকে নাকি ৫০ কোটি টাকা উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে ব্যয় করা হয়েছিল। ইতিমধ্যেই ইডি-র এক আধিকারিকের দাবি, ‘‘হাথরসের ঘটনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত করে দেখা গিয়েছে, হিংসা ছড়াতে টাকা ঢেলেছিল বিদেশি সংস্থা।
সেই লক্ষ্যে বেশ কয়েকটি ওয়েবসাইটকে ব্যবহার করা হয়েছিল।’’ হাথরস-কাণ্ডের তদন্তে আগেই একই দাবি করে উত্তরপ্রদেশ পুলিশও। হাথরসের ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিল যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে হাথরসের পথে গ্রেফতার করা হয় কেরলের এক সাংবাদিক-সহ চার জনকে।
যদিও, হাথরস-কাণ্ডে অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। হাথরসের ঘটনা ‘অনার কিলিং’ বলে দাবি অভিযুক্তদের। একই সঙ্গে দুই অভিযুক্ত রামু ও রবির মা জানিয়েছেন, তাঁদের দুই ছেলে নির্দোষ। তাঁদের ফাঁসানো হয়েছে।

Post a Comment